ঈদে হিলি স্থলবন্দর পাঁচ দিন বন্ধ
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ২০ জুলাই ২০১৪, ২৩:০২
ঈদে দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকবে। বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২৭ জুলাই হইতে ১ আগস্ট পর্যন্ত এই স্থলবন্দর বন্ধের ঘোষণা দেয়া হয়। এ সময় এ বন্দর পথে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে এবং ২ আগস্ট এ কার্যক্রম স্বাভাবিক হবে।
বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ. রহমান লিটন স্বাক্ষরিত এক পত্রে জানা যায়, গত ১৫ জুলাই অনুষ্ঠিত সংগঠনটির কার্যকরি কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্তটি গৃহীত হয়। গত বৃহস্পতিবার স্থল বন্দরটির বিপরীতে অবস্থিত ভারতীয় হিলি স্থলবন্দর এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে প্রেরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি অবগত করা হয়।