আসন্ন ঈদুল ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'আসন্ন ঈদুল ফিতরে সড়ক পথে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঢাকাস্থ বিআরটিএ'র সদর কার্যালয়ে একটি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে।'
আরও পড়ুন: কাবুলে সামরিক প্রশিক্ষণ একাডেমির সামনে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ৬
নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন নম্বর ৫৫০৪০৭৩৭, মোবাইল নম্বর ০১৫৫০০৫১৬০৬।
ইত্তেফাক/জেডএইচডি