জোকস

 শিক্ষক :তোমার এত দেরি হল কেন? ছাত্র :ঐ রাস্তাতে একজনের একটা পাঁচশো টাকার নোট হারিয়ে গেছিল। শিক্ষক :আচ্ছা, তুমি তাকে টাকাটা খুঁজতে সাহায্য করছিলে? ছাত্র :না, আমি টাকাটার ওপর দাঁড়িয়ে ছিলাম।  প্রেমিক তার প্রেমিকার চোখের দিকে তাকিয়ে বলল, তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য। শুনে প্রেমিকা বলল, তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে শুনি!  এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিত্কার করছে - পাঁচ পাঁচ পাঁচ। পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বলল, ‘তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিত্কার করছ কেন?’ তখন পাগলটি বলল, ‘তুমি কাএছ আএসা তাৈমাএক দৈখাই।’ লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগল - ছয় ছয় ছয়।  শফিক সাহেব অসুস্থ হয়ে কয়েক সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন। এ সময় একজন হাসপাতালকর্মী তাকে খুব সাহায্য-সহযোগিতা করেন। এ কারণে সুস্থ হওয়ার পর হাসপাতাল ছেড়ে চলে যাওয়ার দিন শফিক সাহেব তাকে বেশ ভালো বকশিশ দিলেন। এত বকশিশ পেয়ে ওই কর্মচারী আনন্দে কেঁদে ফেলে বলল, ‘আবার আসবেন, স্যার।’