নবম-দশম শ্রেণির রসায়ন পাঠ

পদার্থের কোন অবস্থা হতে কণাগুলি কাঁপে? মো. মনসুর আলী প্রভাষক,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজ ১.স্বাভাবিক কত তাপমাত্রায় কিছু পদার্থ কঠিন,তরল ও বায়ুবীয় অবস্থায় থাকে? (ক)50C (খ) 100C (গ) 250C (ঘ) 400C ২. কোনটি পরিবর্তনের সাথে সাথে পদার্থের অবস্থানের পরিবর্তন ঘটে? (ক) তাপমাত্রা (খ) আয়তন (গ) চাপ (ঘ) সবগুলি ৩. পদার্থের কোন অবস্থা হতে কণাগুলি কাঁপে? (ক) কঠিন (খ)তরল (গ)বায়বীয় (ঘ)প্লাজমা ৪.কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? (ক) আকৃতি (খ) আয়তন (গ)ঘনত্ব (ঘ) চৌম্বকত্ব ৫.কোন অবস্থায় পদার্থের কণাগুলি গতিশীল অবস্থায় থাকে? (ক) কঠিন (খ)তরল (গ) বায়বীয় (ঘ) সবগুলি ৬. কোন বলের প্রভাবে পদার্থের কণা গুলি খুব কাছাকাছি অবস্থান করে কাঁপতে থাকে? (ক)চৌম্বক (খ)বৈদ্যুতিক (গ)আকর্ষণ ঘ)দুর্বল ৭.কোনটির আকর্ষণ বল সবচেয়ে কম? (ক)কঠিন (খ)তরল (গ)বায়বীয় (ঘ) ক ও খ ৮.কোনটির আন্তঃআণবিক দুরত্ব কম? (ক)কঠিন (খ)তরল (গ)বায়বীয় (ঘ)প্লাজমা ৯.কোন তাপমাত্রায় কোন কণার গতিশক্তি বেশি? (ক) 100C (খ)200C (গ)400C (ঘ)600C ১০. নিম্নের কোনটি তাপ দিলে স্ফুটনাঙ্কে পৌছায়? (ক) কয়লা (খ)লোহা (গ)কেরোসিন (ঘ) মোম] ১১.কিছু কণা পানিতে রাখা হল, কোন তাপমাত্রায় কণার ছড়িয়ে পড়ার হার বেশি- (ক) 200C (খ) 400C (গ)300C (ঘ)500C ১২. কোনটির পরিবর্তনে চাপের কোন প্রভাব নেই? (ক)ব্যাপন (খ)নিঃসরণ গ) অভিস্রবণ (ঘ) প্রস্বেদন ১৩. কোনটির ব্যপনের হার বেশি? (ক)He(খ)H2(গ)CO2 (ঘ)Na ১৪. কোন ব্যাসার্ধের ছিদ্রের ব্যাপনের স্বতঃস্ফূর্ততা বাড়বে? (ক) ১০ সে:মি (খ)২০ সে:মি (গ) ২৫ সে:মি (ঘ) ৩০ সে:মি ১৫. কোন ক্ষেত্রে ব্যাপন ঘটবে যখন বাইরে চাপ ছিল 15 Pa তাহলে ভিতরে চাপ হবে? (ক) 15 Pa (খ)20 Pa (গ)30 Pa (ঘ)40 Pa ১৬. কোন ক্ষেত্রে নিঃসরণ ঘটে যখন বাইরের চাপ15 Pa তাহলে ভিতরে চাপ হবে? (ক) 15 Pa (খ)16 j (গ) খ ও ঘ (ঘ)20 Pa ১৭. কোন তাপমাত্রায় পানিতে কোন কণার ছড়িয়ে পড়ার হার বেশি (ক) 200C (খ)300C (গ)400C (ঘ) 500C ১৮. রিফাইনার থেকে কোনটি উত্পন্ন হয়? (ক)মিথেন (খ)বিউটেন (গ)প্রোপেন (ঘ) খ ও গ ১৯. ঘর বাড়িতে জ্বালানী রূপে কোনটি ব্যবহৃত হয় (ক)বিউটেন (খ)ইথিন (গ)মিথেন (ঘ) ইথেন ২০. কোনটির ব্যাপনের হার সবচেয়ে কম? (ক) N2 (খ) H2 (গ)NH3 (ঘ) F ২১. ¬কোনটির ক্ষেত্রে ব্যাপনের হার সবচেয়ে বেশি যখন তাদের ঘনত্ব (ক)১.৪৩ গ্রা:/লি: (খ)১.২৯ গ্রা:/লি: (গ)১.৭৫ গ্রা:/লি: (ঘ)১.৫০ গ্রা:/লি: ২২. কোনটি হাইড্রো কার্বন নয়? (ক)মিথেন (খ) পেট্রোল (গ)মোম (ঘ) সাবান ২৩. মোমের দহনে কোনটি উত্পন্ন হয়? (ক) CO2 (খ) H2O (গ) NH3 (ঘ) সবগুলি ২৪.মোমের দহনে কোন শক্তির উদ্ভব হয়না? (ক) তাপ (খ) আলো (গ) রাসায়নিক শক্তি (ঘ) চুম্বক ২৫. পদার্থের গলনে ও স্ফুটনে কোনটি উত্পন্ন হয় না? (ক) তাপ (খ) চাপ (গ) কও খ (ঘ) আয়তন ২৬. কোনটি ঊর্ধ্ব পাতিত হয় না? (ক) আয়োডিন (খ) কর্পূর গ) নিশাদল (ঘ) বেনজিন ২৭.ব্যাপন ও নিঃসরণ কোনটির উপর নির্ভরশীল? (ক) ভর (খ) ঘনত্ব (গ) ক ও খ (ঘ) আয়তন ২৮.সি.এন.জি পাওয়া যায় কোন গ্যাসকে চাপ প্রয়োগ করে? (ক) মিথেন (খ) ইথেন (গ) প্রোপেন (ঘ) ইথিন ২৯.NH3লাললিটমাস কাগজকে নীল করে,এটি- (ক) অম্লধর্মী (খ) ক্ষারধর্মী (গ) লবণ (ঘ) সবগুলি ৩০.গতিতত্ত্বের উপর ভিত্তিতে কোন শক্তিকে ব্যাবহার করে পদার্থকে রূপান্তরিত করা যায়? (ক)চুম্বক শক্তি (খ) তাপ শক্তি (গ)আলোক শক্তি (ঘ) রাসায়নিক শক্তি উত্তর :১.গ ২.ক৩ .ক ৪.ঘ ৫.ঘ ৬.গ৭.গ৮.ক৯.ঘ ১০.গ ১১.ঘ ১২.ঘ ১৩.গ ১৪.ঘ ১৫.ক ১৬.গ ১৭.ঘ ১৮.ঘ ১৯.গ২০.ঘ ২১.খ ২২.ঘ ২৩.গ ২৪.ঘ ২৫.গ ২৬.ঘ২৭.গ ২৮.ক ২৯.খ ৩০.খ