পূর্ণদৈর্ঘ্য গল্পে ইলিয়াস কাঞ্চন ও চম্পা

‘সুজন সখী’ ছবিতে ফারুক ও কবরীর অভিনয় ভোলার নয়। চলচ্চিত্রের একসময়ের এই জনপ্রিয় জুটি আবার এসেছেন এক ফ্রেমে। এবার তারা অংশ নিয়েছেন ‘পূর্ণদৈর্ঘ্য গল্প’ নামের একটি টিভি অনুষ্ঠানে। বৈশাখী টিভির অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। বাংলা চলচ্চিত্রে স্বর্ণালি সময়ের দুই জুটিকে নিয়ে সাজানো হয়েছে ‘পূর্ণদৈর্ঘ্য গল্প’। একটি পর্বে থাকছেন ফারুক ও কবরী। আরেকটি পর্বের অতিথি ইলিয়াস কাঞ্চন ও চম্পা জুটি।