আবারও ন্যাড়া সালমান!
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২০:২৮
ন্যাড়া বেলতলায় ক’বার যায় তা না জানা গেলেও বলিউডের সালমান বাবা যে বারবার যায় তা নিশ্চিত হওয়া গেল। এবারে ‘শুদ্ধি’ ছবির জন্য নতুন গেটআপ নিলেন সাল্লু বাবা।
এরই মধ্যে ছবির সমস্ত পরিকল্পনা শেষ হয়ে গিয়েছে। করণ জোহরের এই ছবি নিয়ে ব্যাপক আশাবাদী সালমান।
এদিকে ‘কিক’ ছবির ব্যবসা সফলতা আর গানের ব্যাপক আলোড়নের পর সালমান বেশ ফুরফুরে মেজাজেও আছেন। পাশাপাশি সাল্লু বাবার মোদী কানেকশনটাও হট বলে, হিট অ্যান্ড রান মামলায় তাকে কেউ ঘায়েল করতে পারবে না , সেটিও বুঝে গেছেন তিনি।