কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বৃহস্পতিবার থেকে তিন মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে হলরুমে প্রশিক্ষণ কর্মসূচির শুরু হয়। রবিদাস সম্প্রদায়ের ২০ জন নারী সেলাই প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোহাম্মদ মোকলেছুর রহমান সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ সময় প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব দিলিপ রবিদাস উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ঘরজামাইকে কুপিয়ে ও জবাই করে খুন করল শ্বশুর
জানা যায়, তিন মাস সেলাই প্রশিক্ষণ শেষে প্রত্যেকে সম্মানী ভাতাসহ বিনামূল্যে একটি করে সেলাই মেশিন ও সেলাই উপকরণ দেওয়া হবে।
ইত্তেফাক/অনি