সিংহঝুলি চেয়ারম্যান মিন্টু হত্যা মামলায় ১১ জনের বিরুদ্ধে চার্জশিট
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:১৬
জেলায় চৌগাছা উপজেলার সিংহঝুলি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিন্টু হত্যা মামলায় ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দিয়েছে ডিবি পুলিশ। গত বছরের ২৬ সেপ্টেম্বর চেয়ারম্যান মিন্টু ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে খুন হন। ২৮ সেপ্টেম্বর নিহতের স্ত্রী জাকিয়া সুলতানা বাদি হয়ে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আসামি করে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। মামলাটি যশোর ডিবি পুলিশের কাছে তদন্তের দায়িত্ব দেয়া হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি দারোগা আবুল খায়ের জানান, এ মামলায় মোট ১১ জনের বিরুদ্ধে শনিবার চার্জশিট দেয়া হয়েছে।