করতোয়ায় গোসল করতে নেমে কলেজ ছাত্রীর মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে গতকাল দুপুরে করতোয় নদীতে গোসল করতে নেমে ঐশী (১৭) নামের এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সে সাদুল্লাপুর উপজেলার আব্দুস সালামের কন্যা। ঐশী গত ২ দিন আগে তার নানা জামাল উদ্দীনের বাড়ি গোবিন্দগঞ্জের ফুলবাড়ীতে বেড়াতে এসে সঙ্গীদের সাথে করতোয়া নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকালে রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট করতোয়া নদী থেকে তার লাশ উদ্ধার করে। ঐশী বগুড়া আযিযুল হক কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবা বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার একজন কর্মকর্তা।