চরফ্যাশনের মেঘনায় ৬টি ট্রলারডুবি, নিখোঁজ ১৪

ভোলা চরফ্যাশনের দক্ষিণের ঢাল চর সংলগ্ন সাগর মোহনায় একটি মাছ ধরার ট্রলারডুবির পর রবিবার রাতে চরফ্যাশনের পূবের চর, শিবপর ও কালুচর সংলগ্ন বঙ্গোপসাগর মোহনায় আরো ৬টি ট্রলার তীব্র সে াত ও ঝড়ের কবলে পড়ে জেলেদের মাছ ধরার আরো ৬টি ট্রলার ডুবে গেছে । এসব ট্রালারে ৫৫ জন জেলে ছিল। এদের মধ্যে ৪১ জন জেলেকে উদ্ধার করা গেলেও সোমবার বিকাল পর্যন্ত ১৪ জন জেলে নিখোঁজ রয়েছে। তবে ৬টি ট্রলারডুবি সম্পর্কে জেলা প্রশাসন কোন তথ্য দিতে পারেনি। এদিকে সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা কমিটির সভায় ট্রলারডুবির বিষয়টি অবহিত করে উদ্ধার অভিযান চলছে কিনা এমন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক মোঃ সেলিম রেজা জানান, শনিবার এফবি মা-২ মাছ ধরার ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ১১ জেলের উদ্ধার অভিযান বৈরী আবহওয়ার কারণে শুরু করা যায়নি। চরফ্যাশন উপজেলার ঢালচরের আবদুল কাদের মাঝি জানান, রবিবার সন্ধ্যার পর বঙ্গোপসাগরের পূবের চর, শিবচর ও কালুচর সীমানায় হারুন মাঝি, ইউসুফ মাঝি, সিরাজ মাঝি, শাজাহান মাঝি, কামাল ও হুমায়ুন মাঝির ট্রলার ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এদের মধ্যে হারুন মাঝির ট্রলারে থাকা ৫ জন, ইউসুফ মাঝির ১১ জেলে, সিরাজ মাঝির ট্রলারের ৬ জন, শাজাহান মাঝির ১৪ জন, কামাল মাঝির ৬ জন এবং হুমায়ুন মাঝির ১৩ জেলেসহ মোট ৫৫ জন জেলে নিখোঁজ হয়। সোমবার সকালে ওই সব ট্রলারের ৪১ জনের সন্ধান পাওয়া গেলেও হুমায়ুন মাঝির ট্রলারের ১৪ জন মাঝি এখনও নিখোঁজ রয়েছেন।