ভিটামিন ‘ডি’ সেবনে উপকার নেই!

যারা দীর্ঘদিন ধরে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট সেবন করেছেন তাদের জন্য একটি দঃসংবাদ দিয়েছেন বিশেষজ্ঞগণ। আর তা হচ্ছে, ক্যান্সার, হূদরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগ প্রতিরোধে অতিরিক্ত ভিটামিন ডি-এর কোন ভূমিকা নেই। এমনকি বিশেষজ্ঞগণ বলছেন, শরীরে লো ভিটামিন ডি একটি অবস্থা হতে পারে তবে এ থেকে অসুস্থ হবার ঝুঁকি নেই। আর এই নতুন তথ্যটি প্রকাশিত হয়েছে ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজি জার্নালে’। শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ডি সূর্য কিরণ থেকে পাওয়া যায়। এছাড়া ফিস লিভার অয়েল, ডিম ও চর্বিযুক্ত মাছে যেমন- সালমন ফিসে ভিটামিন ডি পাওয়া যায়। তবে ব্রিটিশ ইনস্টিটিউট অব ফুড রিসার্স এর গবেষক নাইজেল রেমশ উল্লে¬খ করেছেন গবেষণাটির তথ্য আমাদের গুরুত্ব দিতে হবে, তবে ভিটামিন ডি শরীরে একেবারেই কোন কাজে আসে না তা বলা যাবে না। এদিকে ব্রিটেনের ইউনিভার্সিটি অব এবারডিন-এর নিউট্রিশনের অধ্যাপক হেলেন ম্যাকডোনাল্ড মনে করেন অস্থি গঠনে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ