বিএসএমএমইউতে হ্যান্ড সার্জারি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:৩১
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তিনদিনব্যাপী ‘সিম্পোজিয়াম এ্যান্ড লাইভ ডেমোনেসট্রেশান অন হ্যান্ড সার্জারি’ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিএসএমএমইউ’র অর্থোপেডিক সার্জারি বিভাগ, বাংলাদেশ সোসাইটি ফর সার্জারি অফ দি হ্যান্ড ও আমেরিকান সোসাইটি ফর সার্জারি অফ দি হ্যান্ড’র যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মশালা গতকাল শেষ হয়। কর্মশালায় বৈজ্ঞানিক অধিবেশনের পাশাপাশি ২৫ জন জটিল হ্যান্ড সার্জারি বিষয়ক রোগী দেখা হয় এবং ৫ জন রোগীর অপারেশন করা হয়েছে। এ কর্মশালার মাধ্যমে বাংলাদেশের হ্যান্ড সার্জারির সঙ্গে সংশ্লিষ্ট সার্জনরা নতুন জ্ঞান ও দক্ষতা অর্জন করতে পারবে বলে আশা প্রকাশ করা হয়।
গত ১৯ জুলাই প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লা, প্রো-ভাইস-চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ডা. মোঃ রুহুল আমিন মিয়া, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। সিম্পোজিয়ামে সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি ফর সার্জারি অফ দি হ্যান্ড’র সভাপতি অধ্যাপক ডা. আর আর কৈরি। -প্রেস বিজ্ঞপ্তি