জামায়াতের ইফতারে আওয়ামী লীগ নেতা!
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২১:৫১
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা
বানারীপাড়ায় ৭১’র যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতার অতিথি হওয়া নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। রোববার বাইতুন নাজাত জামে মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর মশিউর রহমান কামাল অতিথি হিসেবে অংশগ্রহণ ও বক্তব্য রাখেন। এনিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কাসেম জহিরের সভাপতিত্বে ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি নেতা ও বরিশাল জেলা বিএনপির সহ-সভাপতি এস. সরফুদ্দিন আহম্মেদ সান্টু।