চট্টগ্রামে ট্রেনের টিকিট কালোবাজারি আটক
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২২:১৩
নগরীর স্টেশন রোড এলাকা থেকে গতকাল সোমবার ট্রেনের টিকিটসহ আবদুর রহিম নামে এক টিকিট কালোবাজারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিভিন্ন ট্রেনের ২৫টি টিকিট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রেলস্টেশনে সিসি ক্যামেরা বসিয়ে প্রশাসনের কঠোর নজরদারির ফলে টিকিট কালোবাজারিরা বিভিন্নভাবে টিকিট সংগ্রহ করে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের আশপাশের এলাকায় বিক্রি করছে। গোয়েন্দা পুলিশ ওই এলাকা থেকেই এক কালোবাজারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে চট্টগ্রাম থেকে ঢাকাগামী তূর্ণা নিশীথা ও মহানগর গোধ?ূলির ২১টি এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ৪টি টিকিট উদ্ধার করা হয়।