এটিএন বাংলায় পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা শুরু
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২২:১৪
ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে গত শুক্রবার পাবলিক পার্লামেন্ট বিতর্ক প্রতিযোগিতা এটিএন বাংলায় প্রচারিত হয়। উদ্বোধনী দিনের প্রধান অতিথি হিসাবে ব্রিটিশ হাই কমিশনার রবার্ট ডব্লিউ গিবসন উপস্থিত ছিলেন। এ সময় প্রতিযোগিতার আয়োজক সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ফুল দিয়ে তাকে অভ্যর্থনা জানান। জাতীয় ভিত্তিক এই প্রতিযোগিতায় বাছাইয়ের মাধ্যমে দেশের ১৬টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। -প্রেস বিজ্ঞপ্তি