একাদশ বিসিএস ফোরামে মেসবাহ উদ্দিন সভাপতি ডা. টাবলু সম্পাদক নির্বাচিত
প্রকাশ : ২১ জুলাই ২০১৪, ২২:১৪
একাদশ বিসিএস ফোরামের সভাপতি হিসাবে চট্টগ্রামের ডিসি মেজবাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হিসাবে ঢাকা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু তৃতীয় বারের মত নির্বাচিত হয়েছেন। সম্প্রতি বিসিএস একাডেমিতে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিতে তারা নির্বাচিত হন। পোস্টাল ক্যাডারের শিরীন রুবী ট্রেজারার, সহ সভাপতি প্রধানমন্ত্রীর এপিএস মো. জাহাঙ্গীর আলম, ঢাকা মেডিক্যাল কলেজের কার্ডিওলজির অধ্যাপক আব্দুল ওয়াদুদ চৌধুরী, কাস্টমসের মো. শওকত হোসেন, ইকোনমিক ক্যাডারের সৈয়দ মামুনুল আলম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পিএস শাহরিয়ার নির্বাচিত হন। -প্রেস বিজ্ঞপ্তি