‘বয়স কত হলে মুই ভাতা পাইম বাহে?’

ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের পূর্ব রাবাইতারি বসুনিয়ারছড়া গ্রামের মৃত খোলা রাম চন্দ্র বর্মণের ছেলে বিপিন চন্দ্র বর্মণ। বয়স ১০৫। চার ছেলে ও এক মেয়ে সবার সংসার আলাদা। থাকেন দিনমজুর ছোট ছেলের সংসারে। সঙ্গে রয়েছেন স্ত্রী ফুলো রানী।

ছোট ছেলে সনজিৎ চন্দ্র কোনো রকমে বৃদ্ধ বাবা-মাকে নিয়ে সংসার চালাচ্ছেন। বাকি তিন ছেলেও দিনমজুরের কাজ করেন। 

বিপিন চন্দ্র জানালেন, বয়স্ক ভাতা পেতে এক যুগের বেশি সময় মেম্বার, চেয়ারম্যানদের কাছে ঘুরেছেন। কিন্তু পাননি। অনেকটা অভিমান করে বললেন, ‘মোর কপালে ভাতা জুটলো না। কত বয়স হলে মুই বয়স্ক ভাতা পাইম বাহে?’

আরও পড়ুন: ঘরজামাইকে কুপিয়ে ও জবাই করে খুন করল শ্বশুর

কথা হয় ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর সঙ্গে। তিনি বলেন, কিভাবে তিনি বয়স্ক ভাতা থেকে বাদ পড়লেন বুঝতে পারছিনা। দ্রুত ভাতা পাইয়ে দেওয়া ব্যবস্থা করা হবে।

ইত্তেফাক/অনি