গল্প নয় সত্যি

চুরি করা পোশাকে সেলফি!

অনলাইন নির্ভর সামাজিক যোগাযোগের উন্মাদনার এই যুগে যে ক’টি বিষয় আলোচনার জন্ম দিয়েছে তার মধ্যে একটি নিঃসন্দেহে ‘সেলফি’। সেলফোন কিংবা ক্যামেরায় নিজেই নিজের ছবি তুলেতা পোস্ট করার এই ধারাটি গেল ক’বছরে এতোটাই আলোচিত হয়েছে যে হলিউডের তারকা থেকে শুরু করে নেহাত গলির মোড়ের আমজনতা অবদি সবাই কমবেশি এই সেলফি জ্বরে আক্রান্ত। যদিও নিজের অজান্তে চুরি করা পোশাকে এ ধরনেরএ কটি সেলফি পোস্ট করেই সম্প্রতি বিপাকে পড়েছেন আমেরিকার ইলিনয়েস অঙ্গরাজ্যের ওয়েস্ট ফ্রাঙ্কফুর্টের এক নারী। পুলিশ জানিয়েছে, কিছুদিন আগে দক্ষিণ ইলিনয়েসের একটি পোশাক ও অলঙ্কারের দোকান থেকে চুরি যাওয় াকিছু সামগ্রীর খোঁজ করতে যেয়ে তারা ড্যানিয়েল স্যাক্সটন নামের ঐ নারীর ফেসবুকে দেওয়া ছবির সাথে চুরি যাওয়া কিছু সামগ্রীর মিল খুঁজে পান এবং সে সূত্রে তাকে গ্রেফতার করেন। ঘটনার বিবরণে জানা যায়, ইলিনয়েসের ঐ দোকানটি থেকে কিছু দিন আগে বেশ কিছু পোশাক চুরি যাওয়ার পর দোকানটির অন্যতম মালিক কার্ট উইলিয়ামস ফেসবুকে চুরি যাওয়া সামগ্রীগুলোর ছবি ফেসবুকে পোস্ট করেন। এর মধ্যে চিতাবাঘের গায়ের ছাপযুক্ত এমন একটি পোশাকও ছিল যা ঐ দোকানটির একটি স্বকীয় ডিজাইন এবং এটি অন্য কোনো দোকানে পাওয়া সম্ভব নয় বলেই মনে করেন কার্ট। মজার বিষয় হলো, ফেসবুকে যারা কার্ট উইলিয়ামস এর এই চুরি যাওয়া পোশাক সম্পর্কিত পোস্টটি দেখেছিলেন তাদেরই মধ্যে দু’এক জন ড্যানিয়েল স্যাক্সটনের তোলা একটি সেলফি’র সাথে দোকানের হারিয়ে যাওয়া পোশাকের মিল দেখতে পান। আর এদেরই কয়েকজনের বার্তার সুবাদে দোকান মালিক হয়ে বিষয়টি পৌঁছে যায় স্থানীয় পুলিশের কানে। পরবর্তী সময়ে, কার্ট উইলিয়ামস্ এর দেওয়া পোশাকের সাথে ড্যানিয়েলের পোশাক মিলিয়ে এবং এ বিষয়ে নিশ্চিত হয়েই পুলিশ আটক করে তাকে। উল্লেখ্য, মাসখানেক আগেও একটি রিটেইল চেইনশপ থেকে কিছু সামগ্রী চুরির অভিযোগ উঠেছিল ২৭ বছর বয়সী এই নারীর বিরূদ্ধে। সে যাত্রায় আদালতে মুচলেকা দিয়ে ছাড়া পেলেও একই মাসে দ্বিতীয়বার এ ধরনের অপরাধের জন্য তুলনামূলক কঠিন শাস্তিই হয়তো ভোগ করতে হবে ড্যানিয়েলকে।