গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

কোনো ধরনের জ্বালানী বা সৌরশক্তির ওপর নির্ভর না করে স্রেফ বিদ্যুত্ শক্তি নির্ভর গাড়ির সাহায্যে সবচেয়ে বেশি পথ পাড়ি দেওয়ার রেকর্ডটি যার দখলে তিনি হলেন কানাডার ড্যানি এ হালমো। আমেরিকার ওয়াশিংটনের শিয়াটল থেকে কানাডার উইন্ডসর, অন্টারিও পর্যন্ত সর্বমোট ১২,১৬৩.৪২ কিলোমিটার বা ৭,৫৫৭.৯৮ মাইল পথ বিদ্যুত্ চালিত গাড়িতে পাড়ি দিয়ে এই রেকর্ডটি গড়েন হালমো। আর এজন্য টেসলা রোডস্টার মডেলের গাড়িটি নিয়ে তিনি একটানা পথে ছিলেন প্রায় ৩৮ দিনের মতো। মূলত সান কান্ট্রি নামের একটি প্রতিষ্ঠানের উদ্যোগে কানাডার বিভিন্ন স্থান জুড়ে বিদ্যুত্ চালিত গাড়ির জন্য যে অবকাঠামো গড়ে তোলা হয়েছে সেটির প্রচারণার জন্যই হালমো এবং তার মতো আর সতেরো জন বিদ্যুত্ চালিত গাড়ির চালক এ ধরনের উদ্যোগে অংশ নেন।