নেইতো ওদের ঈদ

বুলেট, বোমায় তপ্ত এখন গাজা, অবুঝ শিশু মরছে তাজা তাজা, শিশু হারা মায়ের আহাজারি— গাজার আকাশ বাতাস করে ভারি। মায়াভরা নিথর কচি মুখ, দেখে বিশ্ববাসীর ভাঙে বুক। নেইতো ওদের আনন্দ আর ঈদ গুলি, বোমার শব্দে ভাঙে নিঁদ।