জামা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৪
ঈদের জামা আনবে মামা চাঁদ রাতে আজ আসবে সে,
ঘুম ধরে না ঘুম ধরে না নতুন জামায় হাসবে সে।
আসলো মামা হাতের জামা রক্ত চুইয়ে পড়ছে গো,
কাঁদছে মা-ভাই, অনেক মামাই মটর চাপায় মরছে গো!
চাঁদ উঠে না ফুল ফোঁটে না -পাশের বাড়ির বন্ধদ্বার,
কাঁদছে খুকি গোমড়ামুখী ঈদের খুশি অন্ধকার।