চুপ জামার গল্প

বাড়ির পাশে উঠোনকোণে ছোট্ট খোকার দল দূর আকাশে তাকিয়ে দেখে করছে কোলাহল চাঁদ উঠেছে চাঁদ উঠেছে বললো যখন ওরা বুবু তখন মেন্দি বাটে পাটায় ঘষে নোড়া। তারার বনে চাঁদ উঠেছে এমন খবর পেয়ে কততো হাসির হল্লা করে দরগা বাড়ির মেয়ে। নতুন জামার ভাঁজ খোলে না ভাঙে না তার চুপ— কালকে তাকে দেখতে হবে পরীর মতো রূপ।