খুশি
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৪
হরদম রোজাদার ছেলেটির
হয় কখনো ঈদ?
পায় না খাওয়া-পরা-আদর
গায় দুখেরই গীত
খালি গায়ে জীবন কাটে-
হোক গ্রীষ্ম-শীত,
ওই ছেলেটির সঙ্গে এবার
নতুন জামা পরে—
ঈদগাহে যাবো
বুকে বুক মেলাবো
ওকে নিয়ে একই ঘরে
পোলাও সেমাই খাবো
ঈদের খুশি আনন্দে ভাই
স্বপ্নেই হারাবো—