নকল হাসি

আজ কালের ভাবনাগুলো ভীষণভাবে আত্ম ভুলো। সহজ করে যখন ভাবি তখন থাকে কঠিন দাবি! দাবির রঙে মনটা রাঙে অমিল রঙে আশাও ভাঙে। ভাঙা আশায় যাচ্ছি ভেসে সময় কাটে নকল হেসে। ভাবছি শেষে নকল হাসি ওটাও হবে কখন বাসি!