চাঁদ দেখা

ঈদের খুশি ঈদের খুশি নাচছে খোকা-খুকি, সাঁঝ আকাশে সবার চোখ সবাই চন্দ্রমুখি। শহর -গাঁয়ে পড়লো সাড়া বইছে খুশির বান, নীল আকাশে দিচ্ছে উঁকি ঈদের চিকন চান।