চাঁদের ভেলায়
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ১৯:৪৬
দূর আকাশের কোলটি জুড়ে খুশির ঈদের চাঁদ
সোনা রঙে রাঙা হূদয়ে জাগে কত সাধ।
রঙ বাহারী জামা জুতো নানান রঙের চুড়ি
মনের সুখে বেড়াইি ঘুরে বাজিয়ে হাতে তুড়ি।
খাওয়া দাওয়া হৈহুল্লোড় ত্রিশ রোজার শেষে
প্রতিবছর ঈদ যে আসে চাঁদের ভেলায় ভেসে।