সাইনার ক্ষমাপ্রার্থনা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২০:৫৮
স্কটল্যান্ডের গ¬্যাসগোতে কাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া কমনওয়েলথ গেমসে অংশ নিতে পারছেন না ভারতের গোল্ডেন গার্ল সাইনা নেহওয়াল। সম্প্রতী অস্ট্রেলিয়ান ওপেন সুপার সিরিজ বিজয়ী এই ব্যাডমিন্টন তারকা কুঁচকির ইনজুরির কারণে গ¬্যাসগো গেমস থেকে শেষ মুহূর্তে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এ কারণে তিনি সমর্থকদের কাছে দু:খ প্রকাশ করেছেন। সাইনার অনুপস্থিতিতে ভারতের স্বর্ণ জয়ের অন্যতম বড় একটি সুযোগ হাতছাড়া হলো। যদিও সাইনা আশা প্রকাশ করেছেন অন্যরা অবশ্যই ভারতের হয়ে কৃতিত্ব বয়ে আনবেন। শুক্রবার রাতে গ্যাসগোর উদ্দেশ্যে ভারতীয় দল দেশ ছেড়েছে। কিন্তু সেই দলে ছিলেন না সাইনা। অস্ট্রেলিয়ান ওপেনের সময় তার পায়ে ফোসকা পড়ে এবং একইসাথে কুঁচকির ইনজুরিতে তিনি আক্রান্ত হন। এছাড়া অস্ট্রেলিয়ায় খেলে আসার পরে কমনওয়েলথের প্রস্তুতির জন্য হাতে যথেষ্ঠ সময়ও ছিল না। সে কারণেই পুরোপুরি ফিট না হওয়ায় নাম প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছেন বলে সাইনা জানিয়েছেন। গত বছর কমনওয়েলথ গেমসে স্বর্ণ জয় করেছিলেন সাইনা। ভারতীয় ব্যাডমিন্টন এসোসিয়েশনও তার এই সিদ্ধান্ত মেনে নিয়েছে বলে সাইনা জানিয়েছেন।