যে কোন পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আওয়ামী লীগ
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫১
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম বিএনপির আন্দোলন সফল হবে না দাবি করে বলেছেন, যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ।
মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা জনতা লীগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোফাজ্জল হোসেন চৌধুরী বিএনপির উদ্দেশে বলেন, আমরা আন্দোলনের অপেক্ষায় আছি। আওয়ামী লীগের কর্মীদের নির্দেশ দিতে হয় না। আমাদের কর্মীরা জানে, কোন জায়গায় কী করতে হয়। আমরা যেকোনো সময় যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। আয়োজক সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, দফতর সম্পাদক সহিদুল ইসলাম মিলন প্রমুখ।