উঠল ঈদের চাঁদ
ছুটল খুশির বান
জাগল পাখি, জাগল বন
খোকাখুকির জাগল মন
গাইল খুশির গান।
জামা-জুতোয় ভরল হাট
রঙিন হলো দোকানপাট
এসব কিনে খোকাখুকির
উঠল নেচে প্রাণ।
উঠল ঈদের চাঁদ
ছুটল খুশির বান
জাগল পাখি, জাগল বন
খোকাখুকির জাগল মন
গাইল খুশির গান।
জামা-জুতোয় ভরল হাট
রঙিন হলো দোকানপাট
এসব কিনে খোকাখুকির
উঠল নেচে প্রাণ।