জামালপুর-বকশীগঞ্জ সড়ক খানাখন্দে ভরা
হালিম দুলাল, জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫৩
সড়ক ও জনপথ বিভাগের জামালপুর-বকসিগঞ্জ যাতায়াতের একমাত্র রাস্তাটি দীর্ঘদিন যাবত্ খানাখন্দে ভরপুর। পজলার বকশীগঞ্জ উপজেলাবাসউসহ রাস্তায় কুড়িগ্রাম জেলার রাজিবপুর, রৌমারী ৩ উপজেলার প্রায় ৬ লক্ষাধীক মানুষ প্রতিদিন ট্রাক, বাস, সিএনজি, অটোরিকশা, ভটভটিসহ বিভিন্ন যানবাহনে রাজধানী ঢাকায় যাতায়াত করে। বিশেষ করে জামালপুরের ইসলামপুর উপজেলার বেনুয়ারচর পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তায় বিশাল গর্তে পরিণত হয়েছে। প্রতিনিয়ত বুঝাই গাড়ী খাদে পড়ে যাতায়াত বন্ধ হয়ে যায়। এ সয়ম রাস্তার দু’পাশে শত শত গাড়ি আটকা পড়ে সময় ক্ষেপণসহ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এলাকাবাসী জানায়, প্রতিনিয়ত গাড়ি গর্তে আটকা পড়লেও সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে কোন খোঁজ নেয়া হয়নি। অপর দিকে ঈদে ঘরে ফেরা মানুষের দুর্ভোগ লাঘবে যোগাযোগ মন্ত্রী দ্রুত রাস্তা মেরামত করার নির্দেশ দিলেও তা পালন হয়নি।
জামালপুর-১ বকসিগঞ্জ-দেওয়ানগঞ্জ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। জামালপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছে এ বিষয়ে বার বার চেষ্টা করেও তাকে ফোনে পাওয়া যায়নি।