কালিয়াকৈরে এক মাদক ব্যবসায়ীর কারাদণ্ড
কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫৪
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শ্রীপুর ও জোগিরচালা এলাকা থেকে মঙ্গলবার সকালে চোলাই মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতাকৃত মাদক ব্যবসায়ীদের মধ্যে এক জনকে ৬ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত হলেন- কালিয়াকৈর উপজেলার শ্রীপুর গ্রামের মোঃ মিন্টু মিয়া। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সিপন বর্মণ একই উপজেলার জোগিরচালা এলাকার ইন্দ্র চন্দ্র বর্মনের ছেলে।