কাঠালিয়ায় শাড়ি বিতরণ
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২১:৫৫
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের অসহায় ও দুস্থদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঝালকাঠি ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বজলুল হক হারুনের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার স্থানীয় সেন্টার হাট আওয়ামী লীগের প্রধান দলীয় কার্যালয়ে ৪ শত ১ জন অসহায় দুস্থ নারীদের মাঝে এ শাড়ি বিতরণ করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক সিকদার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মাহমুদ হোসেন রিপন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান খান চঞ্চল, মোঃ ওজিউল্লাহ খান বাদলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।