সাঁথিয়ায় কুকুরের কামড়ে শিশুর মৃত্যু

সাঁথিয়া পল্লীতে কুকুরের কামড়ে কবিরাজী চিকিত্সা শেষে গতকাল মঙ্গলবার এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার নন্দনপুর ইউনিয়নের বোয়াইলমারী গ্রামের পরম আলীর মেয়ে বৈশাখী (৫)। প্রায় দেড় মাস পূর্বে কুকুর বৈশাখীকে কামড় দেয়। শিশুটির পরিবার ভ্যাকসিনের পরিবর্তে বিভিন্ন কবিরাজের ওষুধ সেবন করান দীর্ঘদিন। কবিরাজী চিকিত্সায় গত সোমবার রাতে বৈশাখী অস্বাভাবিক আচরণ শুরু করে। মঙ্গলবার তাকে স্থানীয় পল্লী চিকিত্সক আব্দুল ওয়াদুদের নিকট নিলে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়েছে জানিয়ে হাসপাতালে নিতে বলেন। ঐ দিন দুপুরে সে মারা যায়। কবিরাজী চিকিত্সাতে শিশুটির অকাল মৃত্যু হলো।