মান্দায় বালু ভরাটকে কেন্দ্র করে সংঘর্ষ
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:০৮
গতকাল মঙ্গলবার নওগাঁর মান্দায় তেলিপাড়া গ্রামে দুইপক্ষের সংঘর্ষে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। আহত গৃহবধূ এখন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে। জানা যায়, সাইফুল ও গাজিমুদ্দিনের মালিকানা জমিতে সেলিম ও তার সহযোগীরা জোরপূর্বক বালি ভরাট করায় উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিম পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় গাজিমুদ্দিনের স্ত্রী আমেনা বিবি গোলমাল ঠেকাতে গেলে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে গুরুত্বর জখম হয়।