রায়পুরায় সাবেক সেনা সদস্যের বাড়িতে হামলা ও ভাংচুর
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:০৮
নরসিংদী রায়পুরা উপজেলা মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে অবসারপ্রাপ্ত সেনা সদস্য মোঃ নূরুল হক টিটুর বাড়িতে হামলা চালিয়ে বসতঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে প্রতিপক্ষের লোকজন। সোমবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের পিরিজকান্দি গ্রামে ঘটনাটি ঘটে। সোমবার পিরিজকান্দি বাজারের সিএনজি স্ট্যান্ডের সভাপতি পদ নিয়ে সাবেক সেনা সদস্য নূরুল হক টিটুর সাথে কথা কাটাকাটি হয় অত্র সিএনজি স্ট্যান্ডে মোঃ আলমগীর হোসেনের। উভয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে আলমগীরের লোকজন অতর্কিত হামলা চালায় নূরুল হকের উপর। এ সময় স্থানীয় লোকজন তাদেরকে থামিয়ে দিলে নূরুল হক বাড়িতে চলে আসে। পরে বিকালে হঠাত্ করে আলমগীরের ১০/১৫ জন লোক লাঠিসোটা নিয়ে নূরুল হকের বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, টিভিসহ বিভিন্ন আসবাবপত্র ও স্বর্ণালংকার লুটপাটের ঘটনা ঘটায়। হামলার শিকার সাবেক সেনা সদস্য নূরুল হক টিটু বলেন, আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে এ সিএনজি স্ট্যান্ডে সিএনজি চালকসহ সংশ্লিষ্টদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছে। এ ব্যাপারে রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান এ ঘটনার সুষ্ঠু মীমাংসার দায়িত্ব নিয়েছেন।