রাস্তার পাশে ২ যুবকের গলাকাটা লাশ

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের কাচা রাস্তায় দুই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

নিহতরা হলেন, বীরগঞ্জ উপজেলার দেবীপুর গ্রামের রাজেন্দ্র নাথ রায়ের ছেলে বিপ্লব চন্দ্র রায় (২৫) ও মদনপুর এলাকার আজাহার আলীর ছেলে হানিফুর রহমান (২৮)।

আরও পড়ুন: ঘরজামাইকে কুপিয়ে ও জবাই করে খুন করল শ্বশুর

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাকিলা পারভীন জানান, স্থানীয়দের দেওয়া তথ্যে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বীরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। 

ইত্তেফাক/অনি