ভারতে জেলখেটে দেশে ফিরলো শিশুসহ ৮ জন

বেনাপোল (যশোর) সংবাদদাতা বিভিন্ন মেয়াদে ভারতে কারাভোগের পর শিশুসহ ৮ বাংলাদেশী নাগরিককে সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। বেনাপোল চেকপোষ্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, দালালের খপ্পরে পড়ে ৬ বছর আগে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যায় তারা। ভারতের আন্দামান পোর্টবিলা ও মহারাষ্ট্র প্রদেশে নির্মাণ শ্রমিক আর বাসা বাড়িতে কাজ করার সময় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সেখানে দীর্ঘ ৬ বছর জেলখাটে সঞ্জিত, রাকিব ও উজ্জল, তাছলিমা, মিলি, শাহানারা, সেলিনা ও তার শিশুপুত্র মজিদ। পরে দুই দেশের মধ্যে দীর্ঘ চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।