‘পাখি’ থ্রিপিস না পেয়ে আত্মহত্যা স্বামীকে তালাক দিলেন একজন
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:১১
ঈদে পাখি থ্রি-পিসের আবদার পূরণ না হওয়ায় শিবগঞ্জে কিশোরীর আত্মহত্যা ও তালায় স্বামী তালাকের ঘটনা ঘটেছে। রিপোর্ট ইত্তেফাক সংবাদদাতাদের।
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)
ভারতীয় নামকরণে ঈদে ‘পাখি’ জামা না পেয়ে শিবগঞ্জের কানসাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে হালিমা (১২) নামের ষষ্ঠ শ্রেণির এক কিশোরী। হালিমা শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের আব্বাস বাজার-বিশ্বনাথপুর পশ্চিম মবিনপাড়া গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে এবং কানসাট ইউসি মাহিদুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
গত ৯ জুলাই সে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দিলে চিকিত্সা শেষে রামেক হাসপাতাল থেকে ২০ জুলাই তাকে বাড়ি আনা হয়। গতকাল তার মৃত্যু ঘটে।
তালা (সাতক্ষীরা)
ঈদে থ্রি-পিস কিনে না দেয়ায় স্বামীকে তালাক দিয়েছে শারমিন আক্তার নামের এক গৃহবধূ। সে সাতক্ষীরার তালা উপজেলার কানাইদিয়া গ্রামের মীর সহিদুল ইসলামের কন্যা এবং খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর গ্রামের মোঃ সাইদুল ইসলামের স্ত্রী।
গৃহবধূ শারমিন আক্তার স্বামীকে তালাক দিয়ে গত শুক্রবার চলে আসার সময় বলে যায় ‘ঈদের আগেই আবার বিয়ে করে নতুন স্বামীকে সঙ্গে করে ‘পাখি’ থ্রি-পিস পরে তোর বাড়ির এলাকা দিয়ে ঘুরে যাবো।’