ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:১৯
ঢাকা নৌ আঞ্চলিক স্কাউটসের উদ্যোগে গতকার মঙ্গলবার ঢাকাস্থ নৌ ইউনিট খিলক্ষেতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশান্স) রিয়ার এডমিরাল এএমএমএম আওরঙ্গজেব চৌধুরী। পরে বৃক্ষরোপণ আন্দোলনের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, নৌ স্কাউটস, নৌ রোভার এবং স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন। সহকারী নৌবাহিনী প্রধান পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখার লক্ষ্যে সকল নৌ স্কাউটসকে কমপক্ষে ২টি করে গাছের চারা রোপণের আহ্বান জানান। - প্রেস বিজ্ঞপ্তি