এনপিপি’র নতুন নেতৃত্ব ফরহাদ চেয়ারম্যান মোস্তফা মহাসচিব
প্রকাশ : ২২ জুলাই ২০১৪, ২২:১৯
বিএনপির নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট শরিক ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নতুন চেয়ারম্যান হিসেবে ড. ফরিদুজ্জামান ফরহাদ ও মহাসচিব পদে মোস্তাফিজুর রহমান মোস্তফা নির্বাচিত হয়েছেন। গত ১৯ জুলাই দলের জরুরি এক প্রেসিডিয়াম সভায় এই কমিটি গঠন করা হয়। দলের প্রেসিডিয়াম সদস্য আ.হ.ম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে দলটির চেয়ারম্যান পদসহ প্রাথমিক সদস্য পদ থেকে শেখ শওকত হোসেন নিলুকে বহিষ্কার করা হয়েছে।- প্রেস বিজ্ঞপ্তি