মেতেছে বিশ্ব আজ
জমবে বিশ্বকাপ..
জেগেছে বাংলাদেশ
ছড়াবে ফের উত্তাপ!
মারবে ছক্কা-চার
পলকে সীমানা পার..
জেগেছে বাংলাদেশ
রুখবে সাধ্য কার?
জেগেছে মাশরাফী
জেগেছে মোসাদ্দেক..
সাকিবও মারবে বল
বিশ্ব তাকিয়ে দেখ!
সৌম্য-মুশফিকও
তামিমও বুবুম-বুম..
কাঁপাবে বিশ্বকে
পালাবে রাতের ঘুম!
মেতেছে বিশ্ব আজ
জমবে দৃশ্য বেশ..
জেগেছে মাশরাফী
জেগেছে বাংলাদেশ।