লাক্স-এর নতুন ক্যাম্পেইন

তারকারা যাবেন দর্শকের বাসায়...

৫০ বছর ধরে বাংলাদেশের নারীদের সৌন্দর্যচর্চার সঙ্গী হয়ে আছে লাক্স। বাংলাদেশের অভিনয়, নৃত্য, সংগীত অঙ্গনের অনেক তারকাকেই দেখা গেছে লাক্সের শুভেচ্ছাদূতের (ব্র্যান্ড অ্যাম্বাসেডর) ভূমিকায়। আশির দশক থেকে বিনোদন অঙ্গনে স্বপ্নিল ও বর্ণিল আলোকছটা ছড়িয়ে যাচ্ছেন সুন্দরীরা। প্রজন্ম থেকে প্রজন্মে রূপে-গুণে কোটি হূদয় হরণ করে এই অনন্যারা লাক্সের মাধ্যমে তাদের দ্যুতি ছড়িয়ে দিচ্ছেন ভক্তকূলের কাছে। লাক্সের এই ৫০ বছরপূর্তি উপলক্ষে লাক্সের তিন প্রজন্মের তিন সুন্দরীকে নিয়ে তৈরি হলো একটি বিজ্ঞাপনচিত্র। তারা হলেন মৌসুমী, মম ও মেহজাবিন। তিনজনই এর আগে সৌন্দর্য বৃদ্ধির সাবান লাক্সের বিজ্ঞাপনচিত্রে পৃথকভাবে মডেল হয়েছেন। এবার একসঙ্গে লাক্সের বিজ্ঞাপনে দেখা যায় এই তিন তারকাকে। প্রচারণায় নতুনত্ব তো আছেই, ত্বকের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন সাবান, মোড়কের বৈচিত্র্য—এসব দিয়েই ভোক্তাদের আকর্ষণ ধরে রেখেছে লাক্স। তাই এবার লাক্স নিয়ে এসেছে ভিন্নধর্মী এক প্রচারণা। এবার এই তিন তারকা পৌঁছে যাবেন তাদের ভক্তদের বাসায়। ভক্তদের সাথে ফোনের কথা বলে তারাই নির্ধারণ করবেন যাদের বাসায় আড্ডা জমাবেন তারা। এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌসুমী বলেন, ‘শুধু যে ভক্তরাই আমাদের কাছে আসতে চান তেমন না, তারকারাও ভক্তদের কাছে যেতে চান। তাই এবার লাক্সের এই আয়োজন সত্যিই আমার কাছে একটি ভিন্ন মাত্রা নিয়ে এসেছে।’ মডেল ও অভিনেত্রী মম’র কাছে তার অনুভূতির কথা জানতে চাইলে তিনি জানান, ‘লাক্সের বিজ্ঞাপন বরাবরই আমার আছে বিশেষ সম্মানজনক। আর এবারের আয়োজনটি আরও ভালো লেগেছে এই জেনে দর্শকদের সাথে সরাসরি অনুভূতি ভাগাভাগি করতে পারব।’ আর মেহজাবিন বলেন, ‘অধির আগ্রহে আছি দর্শকদের সাথে দেখা করতে। দর্শক, অপেক্ষা করুন আসছি আপনার বাসায়।’ ৫০ বছরে লাক্স বাংলাদেশের নারীদের জন্য শুধু সবচেয়ে প্রিয় সাবানই নয়, হয়ে উঠেছে বিউটি এবং গ্ল্যামারের আরেক নাম। প্রত্যেক প্রজন্মের সেরা তারকারাই লাক্সের সঙ্গে যুক্ত হয়েছেন এবং লাক্স গত পাঁচ দশকে তৈরি করেছে শতাধিক তারকা, যারা বাংলাদেশের বিনোদনজগেক আলোকিত করে রেখেছেন। রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে বিজ্ঞাপনচিত্রটির দৃশ্যধারণ হয়েছে। এর নির্দেশনা দিয়েছেন ওয়াহিদ তারিক। ৪০ সেকেন্ড ব্যাপ্তির এ বিজ্ঞাপনচিত্রের আবহসংগীত রচনা করেছেন লাবিক কুমার গৌরব।