এবার রকস্টার...
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২০:০৩
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম
এবার রকস্টার হয়ে দর্শকদের সামনে হাজির হবেন। রুবায়াত মাহামুদের রচনা ও পরিচালনায় ঈদের একখণ্ডের নাটক ‘প্রায় রকস্টার’-এ দর্শকরা তাকে এই চরিত্রে দেখতে পাবেন। এই নাটক প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এতে আমার চরিত্রের নাম আতিক। পেশায় একজন হকার। একদিন এক ব্যান্ডের প্র্যাকটিস প্যাডে যাওয়ার পর জীবনটাই পাল্টে যায়। সবমিলিয়ে চরিত্রটি বেশ মজার।’ প্রডাকশন হাউস ‘রোদ্দুর’-এর ব্যানারে নির্মিত ‘প্রায় রকস্টার’ নাটকটি ঈদের অনুষ্ঠানমালায় এনটিভিতে প্রচার হবে।