মানুষের জন্য
সুস্থ হয়ে গাইতে চান লিটন
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২০:০৪
মো. লিটন খান একজন কণ্ঠশিল্পী ও সংগীতশিক্ষক। এ যাবত্ তার ‘ওই আকাশের তারা তুমি’ নামে একটি অডিও-ভিডিও অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার কথা ও সুর শিল্পীর নিজের। হঠাত্ একদিন রোড অ্যাক্সিডেন্টে আহত হন লিটন খান। প্রায় চারমাস চিকিত্সার পর যখন একটু একটু করে সেরে উঠছেন, তখনই তার মাথায় ব্রেন টিউমার ধরা পড়ে। তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে অর্থের অভাবে তার চিকিত্সা বন্ধ হওয়ার উপক্রম। এমতাবস্থায় উপয়ান্তর না দেখে লিটন খান শরণাপন্ন হয়েছেন সমাজের হূদয়বান ব্যক্তিদের কাছে। সুস্থ হয়ে পুনরায় গান করতে চান লিটন খান।
সাহায্য পাঠানোর ঠিকানা :
অর্জুন কুমার বিশ্বাস
সঞ্চয়ী হিসাব নং-৬৪৮৭৭
পূবালী ব্যাংক, চিড়িয়াখানা রোড শাখা, মিরপুর, ঢাকা।