৩ বউয়ের জ্বালায়...

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী তিন বউয়ের জ্বালায় অতিষ্ট হয়ে উঠেছেন। তবে এটা তার বাস্তব জীবনের গল্প নয়। হিমু আকরামের রচনা ও পরিচালনায় ঈদের টেলিছবি ‘জেন্টেলম্যান সুরুজ’-এ দর্শকরা তাকে এভাবেই দেখতে পাবেন। এই নাটক প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘এতে আমার চরিত্রের নাম সুরুজ আলী। সে অতি মাত্রায় ভালো মানুষ। পর পর তিনটি বিয়ে করে ঝামেলায় পড়ে। সবমিলিয়ে চরিত্রটি বেশ মজার। আর আশা করি তা দর্শকদের ভালো লাগবে।’ যুবরাজ ফিল্মের ব্যানারে নির্মিত ‘জেন্টেলম্যান সুরুজ’ টেলিছবিটি ঈদে চ্যানেল আইয়ে প্রচার হবে।