হোমনায় সাংস্কৃতিক আয়োজন

হোমনা খাদিজা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ উপলক্ষে সম্প্রতি বিদ্যালয়ে মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. আজিজুর রহমান মোল্লা, বিশেষ অতিথি ছিলেন ইউএনও এএসএম শাহেদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম ও শেফালী বেগম। প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজ সেবক মোর্শেদ আনোয়ার, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য ছানাউল্লাহ ও আতাউল্লাহ, মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মফিজুল ইসলাম শরীফ প্রমুখ। পরে স্কুুলের শিক্ষার্থীরা গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও ফ্যাশন শোর মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।