সিলেটে নৃত্যসন্ধ্যা
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২০:১১
আন্তর্জাতিক নৃত্য দিবসে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার আয়োজিত ঢাকা শিল্পকলা চিত্রশালায় অনুষ্ঠিত হয় ৬ দিনব্যাপী নৃত্যোত্সব। ‘চিত্ত মম বিকশিত হোক নৃত্যের তালে তালে’ স্লোগানটিকে সামনে রেখে আন্তর্জাতিক নৃত্য দিবসে ৫ম দিন রাত ৮টায় সিলেটের একাডেমি ফর মণিপুরী কালচারাল অ্যান্ড আর্ট (এমকা) নৃত্য নিয়ে অংশগ্রহণ করে। কৃষ্ণ কলির গাওয়া ‘নাচতো কালী উঠানে নাচো’ গানটিতে কোরিওগ্রাফ করেন সান্ত্বনা দেবী। নৃত্যটিতে অংশগ্রহণ করেন অনিক, সন্দিপা, পিংকি, সৃজনী, অন্যা ও প্রিয়াশ্রী কর পিউ। মনোমুগ্ধকর নৃত্যটি পরিবেশনের পর নৃত্যশিল্পী তাবাসুম আহমেদ মঞ্চে এসে গুণী নৃত্যশিল্পী লায়লা হাসানের মাধ্যমে এমকা সংগঠনকে একটি ক্রেস্ট উপহার দেন। উল্লেখ্য যে, সিলেট জেলা শিল্পকলা আয়োজিত নৃত্য দিবসে শাহী ঈদগাহস্থ শিল্পকলায় রাত ৮টায় ‘নাচ তো কালী উঠানে নাচো’ গানটিতে নৃত্য পরিবেশন করে একাডেমি ফর মণিপুরী কালচারাল অ্যান্ড আর্ট (এমকা)।