ক্যাপসন নিউজ

বাংলাদেশ এডিবল অয়েল লি. সম্প্রতি এক কলেজছাত্রীকে অপহরণের হাত থেকে বাঁচাতে গিয়ে নিহত সিকিউরিটি গার্ড লিয়াকত হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে। পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লিয়াকতের পরিবারে সম্প্রতি নগদ ২৫ হাজার টাকা এবং রূপচাঁদা সয়াবিন তেলসহ বাংলাদেশ এডিবল অয়েল-এর বিভিন্ন পণ্য সামগ্রী উপহার প্রদান করেন প্রতিষ্ঠানটির এরিয়া সেলস ম্যানেজার (উত্তর) মশিউর রহমান ০০০০ এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ও ডেসকো’র মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি অনুযায়ী ডেসকো’র গ্রাহকদের বিদ্যুত্ বিলের টাকা ব্যাংকের গুলশান ও উত্তরা শাখার মাধ্যমে গ্রহণ করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের এমডি দেওয়ান মুজিবুর রহমান এবং ডেসকোর কোম্পানী সচিব প্রকৌশলী মো. শফিকুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনরা উপস্থিত ছিলেন ০০০০০ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সম্প্রতি পটুয়াখালীর শাহেদা গফুর ইব্রাহিম জেনারেল হাসপাতালকে একটি এ্যাম্বুলেন্স প্রদান করেছে। ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম এম.পি. এ্যাম্বুলেন্সের চাবি ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্কের সিইও ডা. এম.এ. সামাদের কাছে হস্তান্তর করেন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন