গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড
প্রকাশ : ২৩ জুলাই ২০১৪, ২০:৩৮
সমতল জায়গায় ত্রিমাত্রিক চিত্র আঁঁকার মাধ্যমে মানুষকে এক ধরনের দ্বন্দ্বে ফেলে দেওয়া চিত্রকর্মকেই বলা হয় অ্যানামরফিক আর্ট। আর যখন এই শিল্পকর্মের স্থান হয় ফুটপাত বা পাঁয়ে হাঁটা কোনো পথের পাশে তখন সেটিকে বলা হয় অ্যানামরফিক পেভমেন্ট আর্ট। নানা সময়ে একাধিকবার হাত বদল হওয়া বিশ্বের সবচেয়ে বড় অ্যানামরফিক পেভমেন্ট আর্টের রেকর্ডটি বর্তমানে যাদের দখলে তারা হলো জার্মানির দু্ই সংগঠন উইলহেল্মশ্যাভেন টরিস্টিক ও ফ্রেইজেইট জিএমবিএইচ। জার্মানির উইলহেল্মশ্যাভেন শহরের একটি রাস্তায় প্রদর্শিত এই অ্যানামরফিক পেভমেন্ট আর্টের আয়তন প্রায় ১৫৭০ বর্গমিটার এবং বিশ্বের বৃহত্তম এই পেভমেন্ট আর্টে শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া একটি ক্যানেল ও তার আশপাশের দৃশ্য।