ঈদের বিশেষ অনুষ্ঠান ‘উত্সবে অবসরে’

সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর পরিবারের সাথে ঈদ আড্ডার অনুষ্ঠান ‘উত্সবে অবসরে’ প্রচার হবে বাংলাভিশনের বিশেষ ঈদ আয়োজনে। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সাংবাদিক দম্পতি মতিউর রহমান চৌধুরী ও মাহবুবা চৌধুরী। অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর পরিবারের সবাই কথা বলেছেন নিজ পরিবারের নানা গল্প নিয়ে। ঈদ উদযাপন ও বিভিন্ন উত্সবে অবসর সময় কাটানো ইত্যাদি বিষয়ও আড্ডায় উঠে এসেছে। ‘উত্সবে অবসরে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের ৫ম দিন বেলা ৪টা ৩০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন আরিফ হোসেন।